Posts

সাধারণত বাংলাদেশের মানুষ যে সব দেশ ভ্রমণ করেন, তার একটা তালিকা করলাম!

সাধারণত বাংলাদেশের মানুষ যে সব দেশ ভ্রমণ করেন, তার একটা তালিকা করলাম! তাদের ভিসা পাওয়ার হার বা আর্থসামাজিক অবস্থানের ভিত্তিতে এদেরকে কয়েকটা ভাগে ভাগ করছিঃ নোটঃ আগেই বলে নেই, এটা কোন ভ্রমণের সিকুয়েন্স না! প্রথম ধাপঃ ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস দ্বিতীয়  ধাপঃ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপিন্স, আরব আমিরাত, মিশর, চীন, তুরস্ক তৃতীয় ধাপঃ জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, কানাডা, ইউ কে, আমেরিকা ইদানিং মধ্য এশিয়ার দেশ উজবেকিস্থান ও তাজিকিস্থান  এ বাংলাদেশিদের ভ্রমণ বেশ লক্ষণীয়! সাধারণত আমরা ওশেনিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে ভ্রমনে খুবই কম যাই। সুতরাং উপরের তালিকার বাইরে, এই সব মহাদেশের মধ্যে অন্যতম সুন্দর জায়গাগুলোর ও একটা লিস্ট করলাম! যেমনঃ ওশেনিয়াঃ পালাউ, ফিজি, টোংগা আফ্রিকাঃ দক্ষিণ আফ্রিকা, সিসিলিস, মরিশাস দক্ষিণ আমেরিকাঃ চিলি, বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ক্যারিবিয়ানঃ বাহামা, বার্বাডোস, পানামা   এখানে প্রায় ৪০ টা দেশের নাম আছে, এর বাইরে এক ইউরোপেই কমপক্ষে ২০ টা দে...

ভূটান_ট্যুর (৫ রাত / ৪ দিন)

#স্পেশাল_ভূটান_ট্যুর (৫ রাত / ৪ দিন) ------------------------------------------------------------------- ★প্রতি সপ্তাহেই ঢাকা হতে আমাদের নিয়মিত প্যাকেজ পরিচালিত হয়। যেকোনো দিন ৪/ ৬/ ৮ জন হলেই আমরা দার্জিলিং/ ভূটান/ সিকিম/মেঘালয় ট্যু...

বদলে যাচ্ছে দিন ...চলে যাচ্ছে মজার সেই দিনগুলো

বাবাকে জমের মত ভয় পাওয়া শেষ জেনারেশনও সম্ভবত আমরাই... কতগুলো ব্যান্ড ভেঙে গেছে। নতুন গান আসবে না। নতুন এলবাম আসবে না। আইয়ুব বাচ্চু মারা গেল। বেজবাবা অসুস্থ। জেমসের বয়সও...

থাই ভিসার আদ্যোপান্ত , কিভাবে করবেন এবং যা যা লাগবে

Image
থাই ভিসার আদ্যোপান্ত , কিভাবে করবেন এবং যা যা লাগবে । থাইল্যান্ড সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয় পর্যটন গন্তব্য। ব্যাংককের সুবর্ণভূমি বিমান বন্দরে নামলেই এর সত্যতা বুঝতে পারবেন। সারা পৃথিবী থেকে পর্যটকরা এসে ভিড় করে থাইল্যান্ডে। আমাদের দেশে থাইল্যান্ডের পর্যটনের নেতিবাচক দিকগুলোই বেশি আলোচিত হয়, অথচ পরিবার পরিজন নিয়েও ঘোরার জন্য সাদা হাতির দেশ নামে খ্যাত এ দেশটিতে পর্যটন গন্তব্যের অভাব নেই। ফুকেট, ক্র‌্যাবি, কোহ সা মুইয়ের মতো জায়গাগুলোতে মধুচন্দ্রিমা বা পরিবার নিয়ে অবকাশে আসা পর্যটকের ভিড় লেগেই থাকে। ঢাকা থেকে বেশ কয়েকটি এয়ারলাইন্স ব্যাংককের সরাসরি ফ্লাইট পরিচালনা করে। তার মধ্যে রয়েছে থাই এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ, রিজেন্ট, ইউএসবাংলা। আগে থেকে টিকেট কাটলে ২০-২২ হাজার টাকাতেও টিকেট কাটা সম্ভব হয়। তবে থাইল্যান্ড যাবার জন্য বাংলাদেশিদের অবশ্যই ভিসা করে যেতে হয়। ভিসা নেবার পদ্ধতি খুব জটিল না, তবে প্রথমবার যারা আবেদন করেন তাদের কাছে কঠিন মনে হতে পারে। বাংলাদেশে অবস্থিত থাই দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হয় ভিএফএস গ্লোবালের মাধ্যমে। আপনি চাইলে তাদের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন অথবা কোনো ট্রা...

ইংলিশ থেকে বাংলা

আপনি যদি কোম্পানির ওয়েবসাইট  বাংলায় অনুবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন.

বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্ট

Image
নিশ্চয়ই হেনলি পাসপোর্ট ইনডেক্সের (এইচপিআই) নাম শুনেছেন। এটি একটি গ্লোবাল প্রতিষ্ঠান, যারা ১৯৯০ সাল থেকে নাগরিকত্ব ও রেসিডেন্সের ধারণা নিয়ে কাজ শুরু করে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হচ্ছে যুক্তরাজ্য। বিশ্বে প্রায় ৩০টিরও বেশি অফিস আছে এর। প্রতিষ্ঠানটি এবং এর জয়েন্ট পার্টনার হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতি বছর ১৯৯টি দেশের পাসপোর্টের র‌্যাঙ্কিং প্রকাশ করে। এই র‌্যাঙ্কিং মূলত ট্রাভেল ফ্রিডমের ওপর ভিত্তি করে প্রকাশ করে। আসুন জেনে নেই ২০১৮ সালের বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্টের র‌্যাঙ্কিংসমূহ- ১. জাপান। ২. জার্মানি ও সিঙ্গাপুর। ৩. ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, সুইডেন, স্পেন ও দক্ষিণ কোরিয়া। ৪. অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পর্তুগাল, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। > আরও পড়ুন- জেনে নিন পাসপোর্ট বিবর্তনের ইতিহাস ৫. বেলজিয়াম, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও কানাডা। ৬. গ্রিস ও অস্ট্রেলিয়া। ৭. চেক রিপাবলিক, মাল্টা ও নিউজিল্যান্ড। ৮. আইসল্যান্ড। ৯. হাঙ্গেরি, স্লোভেনিয়া ও মালয়েশিয়...

বৈধ ভিসায় যে কোনো রুট দিয়ে ঢোকা যাবে ভারতে,

বৈধ ভিসায় যে কোনো রুট দিয়ে ঢোকা যাবে ভারতে, তবে... বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে নিত্যনতুন উদ্যোগ অব্যাহত রেখেছে ভারত। যে কোনো রুটের বৈধ ভিসা থাকলে হরিদাসপুর, বাই এয়ার ও ট্রেনে গেদে রুট দিয়ে ভারতে প্রবেশ করারে বাধা দূর হয়েছে আগেই। তবে বাংলাদেশি পর্যটকদের দীর্ঘদিনের দাবি ছিল সব রুটের ব্যারিয়ার তুলে দেওয়ার। এবার সেই রুট ব্যারিয়ার পুরোপুরি উঠে না গেলেও যোগ হচ্ছে নতুন ফিচার। এখন থেকে ইচ্ছে করলে নির্দিষ্ট ফি দিয়ে ভিসা কেন্দ্রে পাসপোর্ট জমা করলেই যোগ হয়ে যাবে চাহিদমতো নতুন রুট। মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি হলে এক ব্রিফিংয়ে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিষয়টি জানান। এতোদিন সীমিত পরিসরে বৈধ ভিসায় নতুন রুট যুক্ত করার সুযোগ ছিল। সরাসরি হাইকমিশনে পাসপোর্ট ও আবেদন জমা দিয়ে নতুন রুট যুক্ত করা যেতো। এতে সময়ও লেগে যেতো অনেক বেশি। সর্বসাধারণের জন্য বিষয়টি সহজও ছিল না। হাইকমিশনার জানান, এ সমস্যা দূর করতে নতুন উদ্যোগে যে কেউ বাংলাদেশের যে কোনো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ৩শ টাকা ফি দিয়ে নতুন রুট যুক্ত করার আবেদন করতে পারবেন। ভিসার মতো ফর্ম পূরণ করে পাসপোর্ট জম...