Skip to main content

ভিসা ছাড়াই যে ৪১টি দেশে বাংলাদেশি নাগরিকরা ভ্রমণ করতে পারবেন

ভিসা ছাড়াই যে ৪১টি দেশে বাংলাদেশি নাগরিকরা ভ্রমণ করতে পারবেন

শুধু পাসপোর্ট থাকলেই ৪১টি দেশে ঘুরে আসতে পারবেন বাংলাদেশের নাগরিকরা, লাগবে না কোনো ভিসা।

বাংলাদেশ থেকে এর আগে ভিসা ছাড়া ৩৮ দেশে যাওয়া যেতো। কিন্তু এখন সেটি বেড়ে ৪১টি দেশ হয়েছে। মূলতঃ ২০১৯ সালে ৪১ দেশেই যাওয়ার ব্যবস্থা ছিল। তবে ২০২০ সালে কোনো পরিবর্তন না আসায় ৪১ দেশেই যেতে পারবেন।

বিশ্বের ১০৪টি দেশের ওপর প্রতি বছরই জরিপ চালিয়ে একটি মূল্যায়ন সূচক তৈরি করে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘দ্যা হ্যানলি অ্যান্ড পার্টনার্স’। এই বছরও তার ব্যতিক্রম নয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ভ্রমণ তথ্যভাণ্ডারের সহযোগিতা নিয়ে প্রতিবছরের মতো এ সূচক তৈরি করেছে তারা। সেখানে বিশ্বে বাংলাদেশের অবস্থান সম্পর্কে এ তথ্য তুলে ধরা হয়েছে।

দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স বলছে, বাংলাদেশি পাসপোর্ট থাকলে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে। নিচে তাদের তালিকা দেয়া হলোঃ

  • এশিয়ার দেশসমূহ-

  ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব তিমুর।

  • আফ্রিকার দেশসমূহ -

  বেনিন, কেপ ভার্দ, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সিসিলি, সোমালিয়া, টোগো ও উগান্ডা।

  • আমেরিকার দেশসমূহ -

  বলিভিয়া

  • ওশেনিয়া অঞ্চলের দেশসমূহ -

  কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, ত্রিভালু ও ভানুয়াতু।

  • ক্যারিবীয় অঞ্চলের দেশসমূহ -

  বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, ত্রিনিদাদ ও টোব্যাগো, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও সেন্ট ভিনসেন্ট।

Popular posts from this blog

Babu land - Mirpur

ভূটান_ট্যুর (৫ রাত / ৪ দিন)